অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম অনেক কম: রিজভী
অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম অনেক কম বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে এক ব্রিফিংয়ে তিনি এ দাবি করেন।
সরকার জ্বালানি সংকট মোকাবিলায় আন্তরিকভাবে কাজ করছে বলেও জানান বিএনপির এই নেতা।
রিজভী বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম অনেক কম। মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে। আমরা জ্বালানিতে ভর্তুকি দিচ্ছি। মূল্য সমন্বয় করার পরও লোকসান গুনতে হচ্ছে।’
এ সময় তিনি বিভিন্ন দেশের বর্তমান জ্বালানি তেলের দামের চিত্র তুলে ধরেন। রিজভী বলেন, জ্বালানি সংকট নিরসনে সরকার আন্তরিকতার সঙ্গে চেষ্টা করছে।
তিনি আরও বলেন, ‘কম দামে কীভাবে জ্বালানি তেল সরবরাহ করা যায়, তা নিয়ে আলোচনা না করে বিরোধী দলের লং মার্চ থেকে সরকারের বিরুদ্ধে যেসব ভাষা ব্যবহার করা হয়েছে, তা কাম্য নয়।’
এক দফার হুঁশিয়ারি দেওয়া হলে বিএনপি হাত গুটিয়ে বসে থাকবে না বলেও জানান দলটির ভারপ্রাপ্ত মহাসচিব।
এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনাকে দেশকে অস্থিতিশীল করার পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ড বলে দাবি করেছেন রিজভী।
তার দাবি, সামাজিক উন্নয়ন কর্মসূচি ও জনকল্যাণমূলক উদ্যোগগুলোকে ভিন্ন খাতে নেওয়ার জন্যও ষড়যন্ত্র করা হচ্ছে।
-স্বাধীন/এমএ
অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম অনেক কম: রিজভী

