৬ দফা দাবিতে ঢাকা-চট্টগ্রাম লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য

প্রকাশঃ Aug 25, 2026 - 17:06
৬ দফা দাবিতে ঢাকা-চট্টগ্রাম লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি ও সার সংকট নিরসনসহ ছয় দফা দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য।

মঙ্গলবার (২৫ আগস্ট) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে কর্মসূচির ঘোষণা দেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি জানান, ৫ সেপ্টেম্বর সকাল ৭টায় ঢাকার শাপলা চত্বর থেকে লংমার্চ শুরু হবে। পরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানে গিয়ে কর্মসূচি শেষ হবে। পথে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পথসভা করার পরিকল্পনা রয়েছে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, লংমার্চে এক হাজারের বেশি যানবাহন অংশ নিতে পারে। বহরের জন্য মহাসড়কের একটি অংশ ব্যবহার করা হবে এবং অপর অংশ দিয়ে সাধারণ যানবাহনের চলাচল স্বাভাবিক রাখার পরিকল্পনা রয়েছে।

১১ দলীয় ঐক্যের ছয় দফা দাবির মধ্যে রয়েছে- গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি ও সার সংকটের সমাধান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ বন্ধ করা।

কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পালনের লক্ষ্যে পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করা হয়েছে বলেও জানান তিনি।

কোনো ধরনের উসকানিতে না জড়িয়ে শান্তিপূর্ণভাবে লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার।

-স্বাধীন/ এমএ

৬ দফা দাবিতে ঢাকা-চট্টগ্রাম লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য
লোগো
Aug 25, 2026

৬ দফা দাবিতে ঢাকা-চট্টগ্রাম লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta