ফের হামলা করলে যুক্তরাষ্ট্রকে ‘নতুন চমক’ দেখানোর হুমকি ইরানের

প্রকাশঃ Sep 21, 2026 - 15:41
ফের হামলা করলে যুক্তরাষ্ট্রকে ‘নতুন চমক’ দেখানোর হুমকি ইরানের

যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে নতুন অস্ত্র ও ভিন্ন লক্ষ্যবস্তু ব্যবহার করে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সোমবার (২১ সেপ্টেম্বর) আইআরজিসির এক মুখপাত্র এ হুঁশিয়ারি দেন। খবর আল-আরাবিয়ার।

এক বিবৃতিতে আইআরজিসির মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র ফের হামলা চালালে ইরানের প্রতিরক্ষা ও পাল্টা হামলার কৌশলে ‘গুরুত্বপূর্ণ পরিবর্তন’ আনা হবে।

তিনি বলেন, ‘নতুন সক্ষমতাসম্পন্ন নতুন অস্ত্র যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হবে, যা দেখে বিশ্ব অবাক হবে।’

আইআরজিসির এই মুখপাত্র আরও বলেন, আগের হামলায় যেসব স্থাপনা বা লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছিল, এবার সেগুলোই লক্ষ্যবস্তু হবে এমন নয়। এমন কিছু নতুন লক্ষ্যবস্তু রয়েছে, যেখানে এখনো হামলা চালানো হয়নি।

একই সঙ্গে দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য ইরান প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদনে দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড জানিয়েছে, যুক্তরাষ্ট্র তেহরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

গত মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়লেও সাম্প্রতিক দিনগুলোতে দুই দেশের মধ্যে লড়াই কিছুটা কমেছে। তবে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে ইরানের বিচ্ছিন্ন হামলা অব্যাহত রয়েছে।

চাপ তৈরির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ এই জলপথে যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষই পাল্টাপাল্টি অবরোধ বজায় রেখেছে।

-স্বাধীন/এমএ

ফের হামলা করলে যুক্তরাষ্ট্রকে ‘নতুন চমক’ দেখানোর হুমকি ইরানের
লোগো
Sep 21, 2026

ফের হামলা করলে যুক্তরাষ্ট্রকে ‘নতুন চমক’ দেখানোর হুমকি ইরানের

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta