নিখোঁজের দুই দিন পর ঝোপঝাড় থেকে শিশুর মরদেহ উদ্ধার

প্রকাশঃ Sep 21, 2026 - 19:18
নিখোঁজের দুই দিন পর ঝোপঝাড় থেকে শিশুর মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিখোঁজের দুই দিন পর মিম (৮) নামে এক শিশুর মরদেহ বাড়ির পাশের ঝোপঝাড় থেকে উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বিদ্যাকুট বড়বাড়ি এলাকার পুকুরপাড়ের ঝোপঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মিম বিদ্যাকুট বড়বাড়ি এলাকার মিজান মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই দিন ধরে মিম নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে সোমবার বিকেলে বাড়ির পাশের বিদ্যাকুট বড়বাড়ির পুকুরপাড়ের ঝোপঝাড়ে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

তবে কীভাবে শিশুটির মৃত্যু হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, মিমকে খুঁজে না পেয়ে দুই দিন আগে তার নানা ফিরুজ মিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। সোমবার বিকেলে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে।

-স্বাধীন/এমএ

নিখোঁজের দুই দিন পর ঝোপঝাড় থেকে শিশুর মরদেহ উদ্ধার
লোগো
Sep 21, 2026

নিখোঁজের দুই দিন পর ঝোপঝাড় থেকে শিশুর মরদেহ উদ্ধার

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta