গ্রাহকদের কোটি টাকা আত্মসাত : ব্যাংক অফিসার কারাগারে

প্রকাশঃ Sep 30, 2026 - 20:19
গ্রাহকদের কোটি টাকা আত্মসাত : ব্যাংক অফিসার কারাগারে

মুন্সীগঞ্জের শ্রীনগরের অগ্রনী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা আত্মসাতের ঘটনায় অফিসার মো. শরিফুজ্জামান সোহাগকে (৪৩) কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে তাকে আদালতে আনা হলে শ্রীনগর থানা আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আইরিন আক্তার শুনানী শেষে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

ঢাকার মিরপুর মডেল থানাধীন মধ্য পাইকপাড়া থেকে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তাকে আটক করা হয়।
পঞ্চগর জেলার দেবীগঞ্জ উপজেলার সোনাপাতা গ্রামের আবুল কালাম সরকারের ছেলে শরিফুজ্জামান সোহাগ।তিনি ঢাকার আদাবর এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকেন। 

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, শরিফুজ্জামান সোহাগ ২০১৯ সাল থেকে শ্রীনগর থানাধীন শ্রীনগর বাজারস্থ শ্রীনগর প্লাজার ২য় তলায় অগ্রণী ব্যাংক পিএলসি, শ্রীনগর শাখায় অফিসার ক্যাশ হিসেবে কর্মরত আছেন।

 ব্যাংকে কর্মরত থাকাকালে ব্যাংকে বসেই বিভিন্ন তারিখ ও সময়ে অতিরিক্ত ১১/১২ শতাংশ সুদ প্রদানের প্রলোভন দেখিয়ে ব্যাংকের অগণিত গ্রাহকদের কাছ থেকে বিপুল পরিমান টাকা সংগ্রহ করে ব্যাক্তিগত সীল এবং ব্যাংকের ভাউচার প্রতারণঅ করে গ্রাহকদের গচ্ছিত বিপুল পরিমান টাকা অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করে আত্মসাত করেন মর্মে অভিযোগ ওঠে।
 
শরিফুজ্জামান সোহাগ গ্রাহকদের বিপুল পরিমান টাকা আত্মসাৎ করে ২২ সেপ্টেম্বর হতে আত্মগোপনে চলে যান। 
পরবর্তীতে নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে ঢাকা জেলার মিরপুর মডেল থানাধীন বাসা নং-৩৭৩, মধ্য পাইকপাড়াস্থ তার বোনের বাসা থেকে আটক করা হয়।

 এ সময় তাহার দখল হতে নগদ ১ লাখ ৪৫ হাজার ৫ শত টাকা, ২টি এটিএম কার্ড, ১টি চেক বই, ১টি চাবি এবং ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 
আসামিকে তার আত্মসাৎকৃত টাকার পরিমান এবং সন্ধান সম্পর্কে বিষয়ে জিজ্ঞাসাবাদে শরিফুজ্জামান সোহাগ কোনো সদুত্তর দিতে পারেনি।

 শরিফুজ্জামান সোহাগ একজন সরকারি ব্যাংক কর্মকর্তা হওয়ায় এবং তার বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগ ব্যাংক থেকে গ্রাহকদের সঙ্গে প্রতারণামূলকভাবে অর্থ আত্মসাতের ঘটনা বিধায় উক্ত বিষয়টি দুর্নীতি দমন কমিশনের (দুদক) সিডিউলভুক্ত অপরাধ হওয়ায় দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করছে। 

এ ঘটনায় শ্রীনগর থানার ইন্সপেক্টর মিল্টন দত্ত ফৌজদারী কার্যবিধি আইনের ৫৪ ধারা মতে বুধবার দুপুরে সাধারন ডাইরিমূলে আসামি শরিফুজ্জামান সোহাগকে আদালতে প্রেরণ করেন। 

এ ব্যাপারে মুন্সীগঞ্জ কোট পুলিশ পরিদর্শক মো. কামরুল ইসলাম মিঞা বলেন, আসামিকে আদালতে আনা হয়েছে, শুনানি শেষে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

-স্বাধীন/এস

গ্রাহকদের কোটি টাকা আত্মসাত : ব্যাংক অফিসার কারাগারে
লোগো
Sep 30, 2026

গ্রাহকদের কোটি টাকা আত্মসাত : ব্যাংক অফিসার কারাগারে

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta