রাইসের সঙ্গে নতুন চুক্তি করতে চায় আর্সেনাল

প্রকাশঃ Sep 23, 2026 - 18:06
রাইসের সঙ্গে নতুন চুক্তি করতে চায় আর্সেনাল

আর্সেনালে নিজের ভবিষ্যৎ আরও দীর্ঘ সময়ের জন্য নিশ্চিত করতে যাচ্ছেন ডেকলান রাইস। ইংল্যান্ডের এই মিডফিল্ডারের সঙ্গে নতুন চুক্তির আলোচনা চূড়ান্ত করতে চায় ক্লাবটি। সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতিতেই চুক্তির বিস্তারিত বিষয়গুলো চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে আর্সেনালের।

ফুটবলট্রান্সফারসের প্রতিবেদনে বলা হয়েছে, রাইসের সঙ্গে নতুন চুক্তির আলোচনা এ সপ্তাহে আরও এগোতে পারে। ২৭ বছর বয়সী এই মিডফিল্ডারের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত। তবে চুক্তিতে আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগ রয়েছে আর্সেনালের।

বাড়তে পারে রাইসের বেতন

নতুন চুক্তিতে রাইসের বেতনও উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, পাঁচ বছরের নতুন চুক্তিতে সপ্তাহে প্রায় ২ লাখ ৮০ হাজার পাউন্ড বেতন পেতে পারেন ইংল্যান্ডের এই তারকা।

তবে চুক্তির মেয়াদ ও বেতনের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আর্সেনাল।

২০২৩ সালে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড থেকে ১০ কোটি ৫০ লাখ পাউন্ডে আর্সেনালে যোগ দেন রাইস। এরপর থেকে মিকেল আরতেতার দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন তিনি।

মাঝমাঠে বলের নিয়ন্ত্রণ, রক্ষণ সামলানো এবং আক্রমণ গড়ে তোলার ক্ষেত্রে রাইসের ভূমিকা আর্সেনালের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

গত মৌসুমে আর্সেনালের হয়ে ৫৫ ম্যাচ খেলেছেন রাইস। ক্লাবের প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের পাশাপাশি ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপের সেমিফাইনালেও খেলেছেন তিনি।

ব্যস্ত সূচির কারণে চলতি আন্তর্জাতিক বিরতিতে ইংল্যান্ডের নেশনস লিগের দল থেকেও সরে দাঁড়িয়েছেন এই মিডফিল্ডার।


-স্বাধীন/এস

রাইসের সঙ্গে নতুন চুক্তি করতে চায় আর্সেনাল
লোগো
Sep 23, 2026

রাইসের সঙ্গে নতুন চুক্তি করতে চায় আর্সেনাল

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta