ডোপিংয়ের দায়ে সংযুক্ত আরব আমিরাতের ব্যাটার ১৫ মাস নিষিদ্ধ

প্রকাশঃ Aug 27, 2026 - 22:29
ডোপিংয়ের দায়ে সংযুক্ত আরব আমিরাতের ব্যাটার ১৫ মাস নিষিদ্ধ
নিষিদ্ধ প্রদেয় ওষুধ বা ডোপিং সংক্রান্ত অপরাধে যুক্ত থাকায় ১৫ মাসের জন্য সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) অভিজ্ঞ ব্যাটার আসিফ খান। 
 
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক বিবৃতির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ৩৬ বছর বয়সী এ ক্রিকেটারের শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে।
 
আসিফ দায় স্বীকার করেছেন জানিয়ে আইসিসি বিবৃতিতে লিখেছে, ‘আসিফের শরীরে নিষিদ্ধ পদার্থ ‘মেস্টেরোলোনের একটি মেটাবোলাইট’ পাওয়া যায়। ২০২৫ সালের সেপ্টেম্বরে করানো একটি ডোপ পরীক্ষায় সেটা ধরা পড়ে। ৩৬ বছর বয়সী আসিফ অ্যান্টি-ডোপিংয়ের ২.১ ধারা লঙ্ঘনের কথা স্বীকার করেছেন।
 
ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সি (ওয়াডা) ও আইসিসির সঙ্গে একটি সমঝোতার ভিত্তিতে তিনি নিষেধাজ্ঞার মেয়াদ মেনে নিয়েছেন। ফলে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করার কোনো সুযোগ নেই।’
আসিফের নিষেধাজ্ঞা ইতিমধ্যে কার্যকর হয়েছে, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর থেকে। মেয়াদ শেষ হবে চলতি বছরের ৭ ডিসেম্বর।
 
ম্যাচ খেলার অনুমতি ৮ ডিসেম্বর থেকে মিললেও অক্টোবর থেকে যেকোনো দলের সঙ্গে অনুশীলন করতে পারবেন ৩৬ বছর বয়সী ব্যাটার। এ নিয়ে আইসিসি বিবৃতিতে বলেছে, ‘আগামী ৮ অক্টোবর থেকে কোনো দলের সঙ্গে অনুশীলন করতে পারবেন আসিফ। কোনো ক্লাব বা আইসিসির সদস্য সংস্থার সুযোগ-সুবিধাও ব্যবহার করতে পারবেন। তবে ৮ ডিসেম্বর থেকে মাঠে খেলার অনুমতি পাবেন।’
 
তাতে ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত সাময়িক নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত তার সব পদক, পয়েন্ট, প্রাইজমানি হারাতে হচ্ছে। সেই তালিকায় পড়েছে ২০২৫ সালের এশিয়া কাপে ভারত, ওমান ও পাকিস্তানের বিপক্ষে খেলা তার তিনটি পারফরম্যান্স। কেননা ৮ সেপ্টেম্বরের পর ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছিল।
 
২০২২ সালের মার্চে ওয়ানডে দিয়ে সংযুক্ত আরব আমিরাতের হয়ে অভিষেক হয় আসিফের। প্রতিপক্ষ ছিল ওমান। আমিরাতের হয়ে ৩৪ ওয়ানডে ও ৫৬ টি-টোয়েন্টি খেলা ব্যাটার এর আগে পাকিস্তানের হয়ে অনূর্ধ্ব-১৯ দলেও খেলেছেন।
 
স্বাধীন/টিআর

ডোপিংয়ের দায়ে সংযুক্ত আরব আমিরাতের ব্যাটার ১৫ মাস নিষিদ্ধ
লোগো
Aug 27, 2026

ডোপিংয়ের দায়ে সংযুক্ত আরব আমিরাতের ব্যাটার ১৫ মাস নিষিদ্ধ

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta