ফেনীতে দেড় কোটি টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ

প্রকাশঃ Sep 23, 2026 - 19:53
ফেনীতে দেড় কোটি টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ

ফেনীর ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১ কোটি ৫৩ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসব ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।

অভিযানে ভারতীয় বিভিন্ন ধরনের শাড়ি, থ্রি-পিস ও একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়। জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫৩ লাখ ৩৫ হাজার টাকা।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, জব্দ করা মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় কাস্টমস বিভাগে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ ঠেকানো, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি সজাগ ও তৎপর রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


-স্বাধীন/এস

ফেনীতে দেড় কোটি টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ
লোগো
Sep 23, 2026

ফেনীতে দেড় কোটি টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta