কুমিল্লায় একরাতে ৬২৪ জন আটক

প্রকাশঃ Sep 24, 2026 - 12:15
কুমিল্লায় একরাতে ৬২৪ জন আটক

কুমিল্লায় কিশোর গ্যাং দমনে বিশেষ অভিযান চালিয়ে এক রাতে ৬২৪ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতভর জেলার ১৮টি থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, উঠতি বয়সী কিশোর-তরুণদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ বাড়ছে। ছিনতাই, ইভটিজিংসহ বিভিন্ন সহিংসতায় কিশোর গ্যাংয়ের সম্পৃক্ততার অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হয়েছে।

কুমিল্লা জেলা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামানের নির্দেশে জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়।

বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান

পুলিশ জানায়, কুমিল্লা নগরীর বিভিন্ন আড্ডাস্থল ও অপরাধপ্রবণ স্পটসহ জেলার প্রতিটি থানা এলাকার বখাটেদের উৎপাত রয়েছে—এমন স্থানগুলোতে অভিযান চালানো হয়। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অভিযানে সরাসরি অংশ নেন।

আটক ৬২৪ জনের বিরুদ্ধে আগের কোনো অপরাধের রেকর্ড রয়েছে কি না এবং তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে।

প্রাথমিক তদন্ত শেষে যাচাই করা তথ্যের ভিত্তিতে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

অভিযান অব্যাহত রাখার ঘোষণা

কুমিল্লা ডিবির ওসি মোহাম্মদ শামছুল আলম শাহ বলেন, এক রাতে সাঁড়াশি অভিযান চালিয়ে ৬২৪ জনকে আটক করা হয়েছে।

তিনি বলেন, কিশোর ও তরুণরা যাতে অপরাধে জড়িয়ে না পড়ে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় থাকে, সে লক্ষ্যে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

অপরাধ দমনে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

-স্বাধীন/এস

কুমিল্লায় একরাতে ৬২৪ জন আটক
লোগো
Sep 24, 2026

কুমিল্লায় একরাতে ৬২৪ জন আটক

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta