স্থানীয় সরকার নির্বাচন জানুয়ারিতে শুরু হতে পারে: ইসি আনোয়ারুল

প্রকাশঃ Sep 24, 2026 - 14:52
স্থানীয় সরকার নির্বাচন জানুয়ারিতে শুরু হতে পারে: ইসি আনোয়ারুল

আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে আশা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনের (ইসি) কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে আসন্ন স্থানীয় নির্বাচন ও উপনির্বাচনসহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, শিক্ষার্থীদের পাবলিক পরীক্ষা বাদ দিয়ে সুবিধাজনক সময়ে নির্বাচন আয়োজনের বিষয়ে কমিশন চিন্তা করছে। নভেম্বর ও ডিসেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বার্ষিক পরীক্ষা থাকায় এ সময়ে নির্বাচন আয়োজন করা হচ্ছে না। আশা করা হচ্ছে, জানুয়ারি থেকে নির্বাচন শুরু করা সম্ভব হবে।

তিনি বলেন, কমিশন এর আগে নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছিল। পরে দেখা যায়, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা শুরু হচ্ছে। এর পাশাপাশি বন্যার কারণে শিক্ষার্থীদের পরীক্ষা ও অন্যান্য কার্যক্রম পিছিয়ে যাওয়ার বিষয়টিও বিবেচনায় নিতে হচ্ছে।

আনোয়ারুল ইসলাম সরকার বলেন, রমজান, ঈদ, পূজা, এসএসসি ও এইচএসসি পরীক্ষাসহ সংশ্লিষ্ট সব বিষয় বিবেচনা করেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সময় নির্ধারণ করা হবে।

এ সময় তিনি আরও বলেন, সরকারের কোনো চাপের কারণে নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ পিছিয়ে দেয়নি।

-স্বাধীন/এমএ

স্থানীয় সরকার নির্বাচন জানুয়ারিতে শুরু হতে পারে: ইসি আনোয়ারুল
লোগো
Sep 24, 2026

স্থানীয় সরকার নির্বাচন জানুয়ারিতে শুরু হতে পারে: ইসি আনোয়ারুল

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta