কাস্পিয়ান সাগরে প্রবল স্রোতে ভেসে গিয়ে ৯ সেনা নিহত

প্রকাশঃ Sep 24, 2026 - 20:37
কাস্পিয়ান সাগরে প্রবল স্রোতে ভেসে গিয়ে ৯ সেনা নিহত

কাস্পিয়ান সাগরে নৌবাহিনীর সামরিক মহড়া চলাকালে প্রবল স্রোতে ভেসে গিয়ে কাজাখস্তানের অন্তত ৯ সেনাসদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দেশটির সরকার এ তথ্য নিশ্চিত করেছে। খবর আনাদোলুর।

কাজাখস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মাঙ্গিস্তাউ অঞ্চলে একটি যুদ্ধকালীন প্রশিক্ষণ মিশনের সময় এ দুর্ঘটনা ঘটে। হঠাৎ আবহাওয়ার অবনতি ও প্রচণ্ড বাতাসের কারণে সেনারা দুর্ঘটনার শিকার হন।

বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রাথমিক তথ্য অনুযায়ী, ১৯ জন সেনাসদস্য সাগরে ভেসে যান।’ তাদের মধ্যে তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। অন্যদের উদ্ধারে অভিযান এখনও চলছে।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা এবং উদ্ধার কার্যক্রম সমন্বয়ের জন্য দেশটির প্রতিরক্ষামন্ত্রী দৌরেন কোসানভের নেতৃত্বে একটি বিশেষ দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, ‘উদ্ধার অভিযানের অগ্রগতি এবং সেনাসদস্যদের শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য যাচাই-বাছাই শেষে পরবর্তীতে জানানো হবে।’

-স্বাধীন/এমএ

কাস্পিয়ান সাগরে প্রবল স্রোতে ভেসে গিয়ে ৯ সেনা নিহত
লোগো
Sep 24, 2026

কাস্পিয়ান সাগরে প্রবল স্রোতে ভেসে গিয়ে ৯ সেনা নিহত

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta