পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় ১১ জন নিহত

প্রকাশঃ Sep 26, 2026 - 22:02
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় ১১ জন নিহত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ৩০ জন। শনিবার খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় এ হামলার ঘটনা ঘটে বলে পুলিশ ও উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন। খবর অ্যাসোসিয়েটেড প্রেসের।

প্রাদেশিক জরুরি সেবা বিভাগের মুখপাত্র বিলাল ফাইজি জানান, সড়কের পাশে থাকা পুলিশ চেকপোস্টে বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিয়ে হামলা চালায় আত্মঘাতী বোমারু।

পুলিশ জানিয়েছে, নিহত ও আহতদের উদ্ধার করে কাছের একটি হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান বা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। এক বিবৃতিতে সংগঠনটি হামলার দায় স্বীকার করে।

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সশস্ত্র হামলার ঘটনা বেড়েছে। এসব হামলার অনেকগুলোর দায় টিটিপি এবং নিষিদ্ধ বালুচ বিচ্ছিন্নতাবাদী সংগঠন বালুচ লিবারেশন আর্মি (বিএলএ) স্বীকার করেছে। প্রতিবেশী বালুচিস্তান প্রদেশে মূলত সক্রিয় বিএলএ পাকিস্তান থেকে বিচ্ছিন্নতার দাবি করে আসছে।

টিটিপি আফগান তালেবান থেকে আলাদা সংগঠন হলেও তাদের মধ্যে মিত্রতা রয়েছে। ২০২১ সালে আফগানিস্তানে আবারও ক্ষমতায় ফিরে আসে তালেবান। পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, আফগানিস্তানের মাটিতে টিটিপি ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীকে কার্যক্রম পরিচালনার সুযোগ দিচ্ছে আফগান তালেবান। তবে কাবুল বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস

-স্বাধীন/এমএ

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় ১১ জন নিহত
লোগো
Sep 26, 2026

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় ১১ জন নিহত

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta