ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

প্রকাশঃ Sep 27, 2026 - 13:39
ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর সাইন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে সাইন্সল্যাবসংলগ্ন গ্রিন রোডের মুখে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে সাইন্সল্যাব মোড়ের আশপাশের বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত হয়।

এদিকে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে নতুন উপাচার্য নিয়োগের প্রতিবাদে শিক্ষার্থীদের কর্মসূচিকে কেন্দ্র করে সাইন্সল্যাব এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে জলকামানও প্রস্তুত রাখা হয়। রোববার বেলা সাড়ে ১১টার দিকে সাইন্সল্যাব মোড়ে এমন পরিস্থিতি দেখা যায়।

দুপুর ১২টার দিকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শতাধিক শিক্ষার্থী সাইন্সল্যাব মোড়ে অবস্থান নেন। এর আগে বেলা ১১টার দিকে নতুন উপাচার্য নিয়োগের প্রতিবাদে ঢাকা কলেজে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে তারা সাইন্সল্যাব মোড়ে গিয়ে অবস্থান নেন।

এ বিষয়ে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব বলেন, সাইন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে কিছুটা উত্তেজনা তৈরি হয়েছিল। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, সে জন্য সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি আরও বলেন, সাইন্সল্যাব এলাকায় প্রায় ৬০ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। নিউমার্কেট, কলাবাগান ও ধানমন্ডি এই তিন থানা থেকে পুলিশ সদস্যদের বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

-স্বাধীন/এমএ

ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
লোগো
Sep 27, 2026

ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta