এবারও পাসের হার ও জিপিএ-৫ দুটিতেই এগিয়ে মেয়েরা
এসএসসি ও সমমান পরীক্ষায় এবারও পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে ছাত্রীদের চেয়ে পিছিয়ে রয়েছে ছাত্ররা। দেশের ১১টি শিক্ষা বোর্ডে ছাত্রীদের পাসের হার ৬৬ দশমিক ৬৮ শতাংশ। অন্যদিকে ছাত্রদের পাসের হার ৫৭ দশমিক ৮৬ শতাংশ।
জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও এগিয়ে রয়েছে ছাত্রীরা। এ বছর মোট ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। তাদের মধ্যে ছাত্রী ৬৩ হাজার ৮৯৬ জন এবং ছাত্র ৫২ হাজার ৭৮০ জন।
এবার এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন শিক্ষার্থী পাস করেছে। এর মধ্যে ৬ লাখ ৭ হাজার ৯৩৯ জন ছাত্রী এবং ৫ লাখ ৩০ হাজার ৯৩৮ জন ছাত্র।
সোমবার সকাল ১০টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ ফল ঘোষণা করেন।
-স্বাধীন দিগন্ত/ এমএ
এবারও পাসের হার ও জিপিএ-৫ দুটিতেই এগিয়ে মেয়েরা

