তেলের দাম ১০০ ডলার ছাড়িয়েছে, সামনে বড় জ্বালানি সংকটের আশঙ্কা

প্রকাশঃ Sep 29, 2026 - 20:06
তেলের দাম ১০০ ডলার ছাড়িয়েছে, সামনে বড় জ্বালানি সংকটের আশঙ্কা

বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বেড়ে যাওয়ায় সামনে জ্বালানি পরিস্থিতি আরও সংকটপূর্ণ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর আগে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ৬৫ ডলার থাকলেও সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে তা ১০০ ডলার ছাড়িয়ে যায়।

তেলের বৈশ্বিক সরবরাহের অন্যতম প্রধান পথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল যুদ্ধ শুরুর আগের তুলনায় ১৫ শতাংশের নিচে নেমে এসেছে। পাশাপাশি সৌদি আরবের পাইপলাইনে হামলা এবং রাশিয়ার শোধনাগারে ড্রোন হামলার কারণে বিশ্বজুড়ে ডিজেল ও অন্যান্য জ্বালানি তেলের সরবরাহেও বড় ধরনের বিঘ্ন ঘটেছে।

পরিস্থিতি সামাল দিতে চলতি বছরের মার্চে বিশ্বের ৩২টি দেশ তাদের কৌশলগত মজুত থেকে ৪০ কোটির বেশি ব্যারেল তেল বাজারে ছাড়ে। এর ফলে যুক্তরাষ্ট্রের তেল মজুত প্রায় ৪০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়িয়ে চীন কিছুটা তেলের চাহিদা কমিয়ে রাখতে সক্ষম হলেও দেশটির তেল আমদানি আবারও বাড়তে শুরু করেছে। ফলে বৈশ্বিক বাজারে জ্বালানি সরবরাহের ওপর চাপ আরও বাড়তে পারে।

বিশ্লেষকদের আশঙ্কা, যুদ্ধ দ্রুত বন্ধ না হলে এবং হরমুজ প্রণালিতে সরবরাহের বাধা অব্যাহত থাকলে ১৯৭০-এর দশকের মতো বড় ধরনের জ্বালানি সংকট দেখা দিতে পারে। তখন বাজারে তেলের সরবরাহ কমে যাওয়ার পাশাপাশি জ্বালানি স্টেশনগুলোতে দীর্ঘ লাইন তৈরি হতে পারে।

এ ধরনের পরিস্থিতি সামাল দেওয়া বর্তমান মার্কিন প্রশাসনের জন্যও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট

-স্বাধীন/এস

তেলের দাম ১০০ ডলার ছাড়িয়েছে, সামনে বড় জ্বালানি সংকটের আশঙ্কা
লোগো
Sep 29, 2026

তেলের দাম ১০০ ডলার ছাড়িয়েছে, সামনে বড় জ্বালানি সংকটের আশঙ্কা

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta