৪৯তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ৬১১ জন

প্রকাশঃ Sep 30, 2026 - 21:18
৪৯তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ৬১১ জন

৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫-এর চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে সরকার। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের ভিত্তিতে বাংলাদেশ সিভিল সার্ভিসের (সাধারণ শিক্ষা) ক্যাডারে ৬১১ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের গত ২৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখের সুপারিশের পরিপ্রেক্ষিতে ৬১১ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের (সাধারণ শিক্ষা) ক্যাডারে নিয়োগ প্রদান করা হয়েছে।

নিয়োগপ্রাপ্তদের চাকরির অন্যান্য শর্ত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট বিধি ও সরকারি নির্দেশনা অনুযায়ী তাদের নিয়োগ কার্যকর হবে।

-স্বাধীন/এমএ

৪৯তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ৬১১ জন
লোগো
Sep 30, 2026

৪৯তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ৬১১ জন

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta