আবু সাঈদ হত্যার ঘটনায় বেরোবির তিন শিক্ষকসহ ১১ জনকে স্থায়ী বহিষ্কার

প্রকাশঃ Oct 1, 2026 - 16:44
আবু সাঈদ হত্যার ঘটনায় বেরোবির তিন শিক্ষকসহ ১১ জনকে স্থায়ী বহিষ্কার

২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ নিহত হওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষকসহ ১১ জন কর্মকর্তাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের ১২৩তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে নাম প্রকাশ না করার শর্তে এক সিন্ডিকেট সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থায়ী বহিষ্কৃত তিন শিক্ষক হলেন গণিত বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক মশিউর রহমান, লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান মণ্ডল ওরফে আসাদ এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও সাবেক প্রক্টর শরিফুল ইসলাম।

বহিষ্কৃত অন্যরা হলেন বিশ্ববিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মাহাবুবার রহমান ওরফে বাবু, তৎকালীন সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল, সহকারী রেজিস্ট্রার হাফিজুর রহমান ওরফে তুফান, সেকশন অফিসার মো. মনিরুজ্জামান পলাশ, এমএলএসএস মোহাম্মদ নুরুন্নবী মণ্ডল, নিরাপত্তাকর্মী নূর আলম মিয়া এবং এমএলএসএস এ কে এম আমির হোসেন।

এর আগে আবু সাঈদ হত্যা মামলায় অভিযুক্তদের বিভিন্ন মেয়াদে সশ্রম ও বিনাশ্রম কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। গত ৯ এপ্রিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

প্রসঙ্গত, ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের সময় ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। তার মৃত্যুর ঘটনা সে সময় দেশব্যাপী ব্যাপক আলোচনার জন্ম দেয়।


-স্বাধীন/এমএ

আবু সাঈদ হত্যার ঘটনায় বেরোবির তিন শিক্ষকসহ ১১ জনকে স্থায়ী বহিষ্কার
লোগো
Oct 1, 2026

আবু সাঈদ হত্যার ঘটনায় বেরোবির তিন শিক্ষকসহ ১১ জনকে স্থায়ী বহিষ্কার

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta