পিরোজপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরে ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬’ সফলভাবে উদযাপনের লক্ষ্যে জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক জনাব আবু সাঈদ।
সভায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ বাস্তবায়নে সার্বিক প্রস্তুতি, বিভিন্ন সরকারি দপ্তরের সমন্বয়, বৃক্ষরোপণ কর্মসূচির বাস্তবায়ন, জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং জেলার সবুজায়ন সম্প্রসারণে গ্রহণযোগ্য কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় জেলা প্রশাসক আবু সাঈদ সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ সফলভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেন। তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং টেকসই সবুজায়নের লক্ষ্যে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন।
এ সময় সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তা, জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।
পিরোজপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

