নেছারাবাদে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই শহিদ দিবস-২০২৬'

প্রকাশঃ Jul 16, 2026 - 21:11
নেছারাবাদে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই শহিদ দিবস-২০২৬'

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের নেছারাবাদে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দত্ত। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদ এবং নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদি হাসান।
এছাড়া অনুষ্ঠানে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, জুলাই শহিদদের অভিভাবক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, দেশের গণতন্ত্র, ন্যায়বিচার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জুলাই শহিদদের অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। পাশাপাশি নতুন প্রজন্মের কাছে জুলাই আন্দোলনের ইতিহাস ও শহিদদের আত্মত্যাগের চেতনা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্ত বলেন, “জুলাই শহিদদের আত্মত্যাগ দেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। তাদের স্মৃতি সংরক্ষণ এবং আত্মত্যাগের মূল্যবোধ সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
বিশেষ অতিথিরাও তাদের বক্তব্যে শহিদ পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং দেশের উন্নয়ন ও কল্যাণে শহিদদের আদর্শ অনুসরণের আহ্বান জানান।
সভা শেষে জুলাই শহিদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত সবাই শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের আত্মত্যাগকে জাতীয় জীবনের অনুপ্রেরণার উৎস হিসেবে উল্লেখ করেন।

নেছারাবাদে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই শহিদ দিবস-২০২৬'
লোগো
Jul 16, 2026

নেছারাবাদে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই শহিদ দিবস-২০২৬'

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta