পিরোজপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পিরোজপুর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়, পিরোজপুরের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রাজিব আহসান এমপি, প্রতিমন্ত্রী, নৌপরিবহন মন্ত্রণালয় ও পিরোজপুর জেলায় আইন-শৃঙ্খলাসহ সার্বিক কার্যাবলি তদারকি ও সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আহমদ সোহেল মনজুর এমপি, প্রতিমন্ত্রী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়; জনাব মোঃ রুহুল আমীন দুলাল, সংসদ সদস্য, পিরোজপুর-৩ এবং জনাব সুলতানা জেসমিন, সংসদ সদস্য-৩৪৯, মহিলা আসন-৪৯।
সভায় সভাপতিত্ব করেন জনাব আবু সাঈদ, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, পিরোজপুর।
এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, সিভিল সার্জনসহ জেলা আইনশৃঙ্খলা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম, সড়ক নিরাপত্তা , কোচিং বাণিজ্য ও সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট সকল দপ্তর ও সংস্থার মধ্যে আরও কার্যকর সমন্বয়, নিয়মিত নজরদারি এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
জননিরাপত্তা নিশ্চিতকরণ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পিরোজপুর জেলা প্রশাসনের সমন্বিত কার্যক্রম অব্যাহত থাকবে।
-স্বাধীন/এমএ
পিরোজপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

