বিদ্যুৎ-সার সংকটে মানুষ কষ্টে আছে: শফিকুর রহমান

প্রকাশঃ Sep 12, 2026 - 12:56
বিদ্যুৎ-সার সংকটে মানুষ কষ্টে আছে: শফিকুর রহমান

দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তার দাবি, বিদ্যুৎ ও সারের সংকট তীব্র হওয়ায় সাধারণ মানুষ দুর্ভোগের মধ্যে রয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বগুড়ার ধুনট উপজেলার মানিকপোটল (মরিচতলা) গ্রামের একটি মাদরাসা মাঠে স্থানীয়দের উদ্দেশে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, জনগণের বিভিন্ন সমস্যা ও দুর্ভোগের বিষয় সংসদে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। কিন্তু সেখানে তাদের কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না। এ কারণে জনগণের অধিকার আদায়ে রাজপথে আন্দোলনে নামতে হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

এর আগে সকালে একই গ্রামে ইসলামী শিক্ষা আন্দোলনের প্রথম শহীদ হিসেবে পরিচিত আব্দুল মালেকের কবর জিয়ারত করেন জামায়াতের আমির। সেখানে ফাতিহা পাঠের পাশাপাশি তার শাহাদাত কবুলের জন্য দোয়া করেন তিনি।

পরে স্থানীয় মাদরাসায় আব্দুল মালেকের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন ডা. শফিকুর রহমান।

তার সফরকে কেন্দ্র করে সকাল থেকেই মাদরাসা মাঠে স্থানীয়দের ভিড় বাড়তে থাকে। মানিকপোটল গ্রামে পৌঁছালে উপস্থিত লোকজন তাকে স্বাগত জানান। জবাবে তিনি হাত নেড়ে তাদের অভিবাদন গ্রহণ করেন।

এ সময় জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, ধুনট উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল ইসলামসহ দলটির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার রাতে বগুড়ায় গিয়ে সার্কিট হাউসে অবস্থান করেন ডা. শফিকুর রহমান। শনিবার ভোর সোয়া ৫টার দিকে সেখান থেকে ধুনটের মানিকপোটল গ্রামের উদ্দেশে যাত্রা করেন তিনি।

-স্বাধীন দিগাস্ত/এস

বিদ্যুৎ-সার সংকটে মানুষ কষ্টে আছে: শফিকুর রহমান
লোগো
Sep 12, 2026

বিদ্যুৎ-সার সংকটে মানুষ কষ্টে আছে: শফিকুর রহমান

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta