সোহিনীর অনাগত সন্তানের ডাকনাম কী রাখছেন শোভন?

প্রকাশঃ Sep 12, 2026 - 12:16
সোহিনীর অনাগত সন্তানের ডাকনাম কী রাখছেন শোভন?

মাতৃত্বের অপেক্ষায় দিন কাটছে অভিনেত্রী সোহিনী সরকারের। গত জুলাইয়ে দ্বিতীয় বিবাহবার্ষিকীর দিনে স্বামী শোভনের সঙ্গে একটি ছবি প্রকাশ করে মা হওয়ার সুখবর দিয়েছিলেন তিনি। এরপর থেকেই তার অনাগত সন্তানকে ঘিরে ভক্তদের কৌতূহলও বেড়েছে। এবার জানা গেল, সন্তানের জন্য একটি মজার ডাকনামও ভেবে রেখেছেন শোভন।

বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা সোহিনী। গর্ভাবস্থার এই পর্যায়েও অবশ্য কাজ থেকে দূরে সরে যাননি তিনি। মানসী সিনহা পরিচালিত নতুন সিনেমা ‘বেগুনি রঙের আলো’-এর প্রচারণায় নিয়মিত অংশ নিচ্ছেন অভিনেত্রী। সেখানেই মাতৃত্বের অনুভূতি এবং সন্তানকে ঘিরে পরিবারের নানা পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

সোহিনী জানান, শোভন তাদের অনাগত সন্তানকে আপাতত ‘টুল’ নামে ডাকতে চাইছেন। স্বামীর মুখে এমন নাম শুনে তিনিও প্রথমে বেশ অবাক হন। কারণ শিশুর ডাকনাম হিসেবে ‘টুল’ নামটি যে বেশ ব্যতিক্রমী, তা বলাই যায়।

তবে নামটির পেছনে শোভনের নিজস্ব একটি ব্যাখ্যা রয়েছে। তার ধারণা, কোনো একটি জিনিসের ওপর ভর করে যেমন উঁচুতে ওঠা যায়, তেমনি তাদের সন্তানও জীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হবে। সেই ভাবনা থেকেই ‘টুল’ নামটি পছন্দ করেছেন তিনি।

স্বামীর এই ব্যাখ্যা অবশ্য মজা করেই নিয়েছেন সোহিনী। তার পালটা প্রশ্ন, ওপরে ওঠার জন্য যদি কোনো কিছুর সাহায্য নেওয়াই মূল বিষয় হয়, তাহলে ‘মই’ বা ‘সিঁড়ি’ নামও তো রাখা যেতে পারে! অভিনেত্রীর এমন মন্তব্যে প্রচারণাস্থলে হাসির পরিবেশ তৈরি হয়।

পরিচালক মানসী সিনহাও এ নিয়ে রসিকতা করেন। তিনি মজা করে বলেন, সন্তানের জন্য এর চেয়ে ছোট নাম হয়তো আর খুঁজে পাওয়া কঠিন।

সোহিনীও মজার ছলে জানান, সন্তান মেয়ে হলে ‘টুল’ নামটি পরিবর্তন করে ‘টুলি’ করার সম্ভাবনা রয়েছে।

এদিকে অনাগত সন্তানকে নিয়ে স্বামী-স্ত্রীর এমন হাসি-ঠাট্টার পাশাপাশি পরিবারের একটি বিষয় নিয়েও কিছুটা সতর্ক সোহিনী। তিনি জানান, শোভনের দাদী সন্তানের জন্মের আগে তাকে নিয়ে প্রকাশ্যে বেশি আলোচনা করা পছন্দ করেন না। তাই সোহিনী যেভাবে বিষয়টি নিয়ে কথা বলেছেন, তা দাদীর কানে গেলে তার প্রতিক্রিয়া কী হবে—এ নিয়েও অভিনেত্রীর মনে খানিকটা শঙ্কা রয়েছে।

এর আগে দ্বিতীয় বিবাহবার্ষিকীর সময় সামাজিক যোগাযোগমাধ্যমে শোভনের সঙ্গে একটি ছবি প্রকাশ করেছিলেন সোহিনী। ছবিতে তার বেবি বাম্পে হাত রেখেছিলেন শোভন। সেই ছবির মাধ্যমেই তারা প্রথমবারের মতো বাবা-মা হতে যাওয়ার খবরটি প্রকাশ্যে আনেন।

-স্বাধীন দিগাস্ত/এস

সোহিনীর অনাগত সন্তানের ডাকনাম কী রাখছেন শোভন?
লোগো
Sep 12, 2026

সোহিনীর অনাগত সন্তানের ডাকনাম কী রাখছেন শোভন?

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta