ছাত্রদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা
সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার জন্য দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। আগামী রোববার ও সোমবার (১৩ ও ১৪ সেপ্টেম্বর) দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মসূচি পালিত হবে।
শনিবার (১২ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানায় ছাত্রদল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার উদ্দেশ্যে শনিবার থেকে সারাদেশে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ শুরু হয়েছে।
এর অংশ হিসেবে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মশার প্রজননস্থল ধ্বংস, পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ তৈরির লক্ষ্যে দুই দিনব্যাপী বিশেষ এ কর্মসূচি নেওয়া হয়েছে।
কর্মসূচির আওতায় আগামী ১৩ ও ১৪ সেপ্টেম্বর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কর্মসূচির ঘোষণা দেন।
-স্বাধীন/এমএ
ছাত্রদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা

