বাংলাদেশ সিরিজের আগে দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া, অনিশ্চিত জশ ইংলিস

প্রকাশঃ Aug 4, 2026 - 17:39
বাংলাদেশ সিরিজের আগে দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া, অনিশ্চিত জশ ইংলিস

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগেই দুশ্চিন্তায় পড়েছে অস্ট্রেলিয়া। দলের উইকেটকিপার-ব্যাটার জশ ইংলিস পিঠের চোটে আক্রান্ত হওয়ায় প্রথম টেস্টে তার খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

দীর্ঘ ২৩ বছর পর ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে আগামী ১৩ আগস্ট ডারউইনের টিআইও স্টেডিয়ামে।

সিরিজের প্রস্তুতির প্রথম দিনেই পিঠের ব্যথায় (ব্যাক স্পাজম) আক্রান্ত হন ইংলিস। ক্রিকেট অস্ট্রেলিয়ার মেডিকেল দল তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছে। অতীতেও একই ধরনের সমস্যায় ভোগায় তাকে নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে টিম ম্যানেজমেন্ট।

ইংলিস নির্ধারিত সময়ের মধ্যে ফিট না হলে তার বিকল্প হিসেবে স্কোয়াডে নতুন ক্রিকেটার অন্তর্ভুক্ত করা হতে পারে।

অস্ট্রেলিয়ার হয়ে এখন পর্যন্ত পাঁচটি টেস্ট খেলেছেন ইংলিস। সাত ইনিংসে ১৮৪ রান করেছেন তিনি, যার মধ্যে রয়েছে একটি সেঞ্চুরি। প্রথম শ্রেণির ক্রিকেটে ৬৫ ম্যাচে ছয়টি সেঞ্চুরি ও ১২টি ফিফটির সাহায্যে তার সংগ্রহ ৩ হাজার ৩৪৪ রান।

২০২৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গলে টেস্ট অভিষেকে মাত্র ৯০ বলে সেঞ্চুরি করে আলোচনায় আসেন ইংলিস। এটি ছিল টেস্ট অভিষেকে বিশ্বের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি।

বাংলাদেশ সিরিজে অস্ট্রেলিয়ার প্রথম পছন্দের উইকেটকিপার অ্যালেক্স ক্যারি। তবে ইংলিসের ব্যাটিং ও ফিল্ডিং দক্ষতার কারণে কৌশলগত বিবেচনায় দুজনকেই একাদশে রাখার পরিকল্পনা ছিল।

ইংলিসের ফিটনেস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন অধিনায়ক প্যাট কামিন্স ও প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টেস্ট শুরু হবে ১৩ আগস্ট ডারউইনে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ২২ আগস্ট ম্যাকাইয়ে।

বাংলাদেশ সিরিজের আগে দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া, অনিশ্চিত জশ ইংলিস
লোগো
Aug 4, 2026

বাংলাদেশ সিরিজের আগে দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া, অনিশ্চিত জশ ইংলিস

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta