দুই-তিন দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী

প্রকাশঃ Aug 6, 2026 - 17:49
দুই-তিন দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী

আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দেশের গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, যান্ত্রিক ত্রুটি সমাধানের পর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বৃহস্পতিবার বিকেল থেকে আবারও গ্যাস সরবরাহ শুরু করবে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, "এফএসআরইউ থেকে গ্যাস সঞ্চালন শুরু হলে ধীরে ধীরে যেসব এলাকায় গ্যাসের চাপ কমে গেছে, সেখানে চাপ স্বাভাবিক হবে। ফলে বর্তমানে যে সংকট তৈরি হয়েছে, তা কাটিয়ে ওঠা সম্ভব হবে।"

গ্যাস পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে কত সময় লাগবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "ন্যূনতম দুই থেকে তিন দিন লাগবে। এরপর এফএসআরইউ বন্ধ হওয়ার আগের মতোই পরিস্থিতি ফিরে আসবে।"

বিদ্যুৎ বিল নিয়ে কোনো ভোক্তার অভিযোগ থাকলে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করার পরামর্শও দেন জ্বালানিমন্ত্রী।

ভারতের হাইকমিশনারের সঙ্গে সাম্প্রতিক বৈঠকে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "এটি একটি নিয়মিত (রুটিন) বৈঠক ছিল। প্রতিবেশী দেশ হিসেবে পারস্পরিক বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে।"

-স্বাধীন দিগন্ত/ এমএ

দুই-তিন দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী
লোগো
Aug 6, 2026

দুই-তিন দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta