শেখ হাসিনার বক্তব্যের সঙ্গে ভারতের কোনো সম্পর্ক নেই: জয়সওয়াল
দিল্লিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক বা সমর্থন নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
শুক্রবার (৭ আগস্ট) সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে ভারতের অবস্থান স্পষ্ট করে তিনি এ কথা জানান।
রণধীর জয়সওয়াল বলেন, যে সংবাদ সম্মেলন বা ভার্চুয়াল অনুষ্ঠানের কথা বলা হচ্ছে, সেটি সম্পূর্ণভাবে একটি বেসরকারি মাধ্যম বা সংস্থার নিজস্ব উদ্যোগে আয়োজিত হয়েছে।
তিনি বলেন, ওই অনুষ্ঠানে বাংলাদেশের বর্তমান সরকার ও সার্বিক পরিস্থিতি নিয়ে যেসব বক্তব্য বা মতামত তুলে ধরা হয়েছে, সেগুলোর সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। এসব বক্তব্যের প্রতি ভারত সরকারের কোনো সমর্থনও নেই।
-স্বাধীন দিগন্ত/ এমএ
শেখ হাসিনার বক্তব্যের সঙ্গে ভারতের কোনো সম্পর্ক নেই: জয়সওয়াল

