রাতের আঁধারে যুবদল নেতার বাড়িতে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক

প্রকাশঃ Aug 8, 2026 - 17:00
রাতের আঁধারে যুবদল নেতার বাড়িতে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক
ছবি: সংগৃহীত

খুলনার বটিয়াঘাটা উপজেলা যুবদলের সদস্যসচিব বাহাদুর মুন্সির বাড়িতে গভীর রাতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার তেতুলতলা গ্রামে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তদের ছোড়া দুটি গুলি বাড়ির জানালা ও দরজায় আঘাত করলেও এতে কেউ আহত হননি।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাত ২টার দিকে তিনটি মোটরসাইকেলে করে ছয়জন ব্যক্তি বাহাদুর মুন্সির বাড়ির সামনে আসে। তাদের মধ্যে তিনজন বাড়ির ভেতরে ঢুকে পরপর দুই রাউন্ড গুলি ছোড়ে। একটি গুলি ঘরের জানালায় এবং অপরটি দরজায় লাগে।

গুলির শব্দে বাহাদুর মুন্সির মা ও পাশের ঘরে থাকা তার ছোট ভাইয়ের স্ত্রী চিৎকার করে জানতে চান, ‘কারা কারা?’ এ সময় গুলি ছোড়া ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরিবারের সদস্যদের দাবি, তারা গ্রামের নিচপাড়া দিয়ে পালিয়ে যায়।

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন বলেন, যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়ি লক্ষ্য করে কারা গুলি ছুড়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, দুর্বৃত্তরা দুই থেকে তিন রাউন্ড গুলি ছুড়েছে। এ ঘটনায় কেউ আহত হননি।

পুলিশ জানিয়েছে, গুলিবর্ষণের কারণ এবং এতে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। গভীর রাতে বসতবাড়িতে গুলিবর্ষণের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

-স্বাধীন দিগন্ত/ এমএ

রাতের আঁধারে যুবদল নেতার বাড়িতে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক
লোগো
Aug 8, 2026

রাতের আঁধারে যুবদল নেতার বাড়িতে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta