নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আশিক আহমেদের যোগদান

প্রকাশঃ Sep 17, 2026 - 13:32
নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আশিক আহমেদের যোগদান

পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন জনাব আশিক আহমেদ (পরিচিতি নম্বর: ১৮৫৬৩)।

বৃহস্পতিবার নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু সাঈদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়।

উপজেলা নির্বাহী অফিসার হিসেবে তাঁর দায়িত্ব পালনের মাধ্যমে নেছারাবাদ উপজেলার প্রশাসনিক কার্যক্রম, জনসেবা, উন্নয়ন কর্মকাণ্ড ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

জেলা প্রশাসন, পিরোজপুরের পক্ষ থেকে জনাব আশিক আহমেদের নতুন কর্মস্থলে সফলতা এবং দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করা হচ্ছে।

-স্বাধীন/এমএ

নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আশিক আহমেদের যোগদান
লোগো
Sep 17, 2026

নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আশিক আহমেদের যোগদান

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta