পিরোজপুরে বন্ধ থাকা LGED-এর উন্নয়নকাজ পুনরায় চালুর পথে

প্রকাশঃ Aug 10, 2026 - 12:22
পিরোজপুরে বন্ধ থাকা LGED-এর উন্নয়নকাজ পুনরায় চালুর পথে

দুর্নীতি ও অনিয়মের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা পিরোজপুর LGED-এর সকল উন্নয়নকাজ পুনরায় চালুর লক্ষ্যে আইনি জটিলতা নিরসনে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।

এ লক্ষ্যে আজ একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় আইনি জটিলতা নিরসন করে খুব শিগগিরই নতুন টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে বন্ধ থাকা উন্নয়নকাজগুলো পুনরায় শুরু করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আহম্মদ সোহেল মনজুর, এমপি, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়-এর সচিব মো: শহীদুল হাসান মহোদয়, পিরোজপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মো. রুহুল আমীন দুলাল সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে পিরোজপুরের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার এই উদ্যোগ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ।

পিরোজপুরে বন্ধ থাকা LGED-এর উন্নয়নকাজ পুনরায় চালুর পথে
লোগো
Aug 10, 2026

পিরোজপুরে বন্ধ থাকা LGED-এর উন্নয়নকাজ পুনরায় চালুর পথে

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta