রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা

প্রকাশঃ Aug 13, 2026 - 15:13
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে নির্বাচন ভবনে নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

মনোনয়নপত্র নিয়ে নির্বাচন ভবনে আসেন বিএনপির জ্যেষ্ঠ নেতা আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, চিফ হুইপ নূরুল ইসলাম মনি, হুইপ রকিবুল ইসলাম বকুল, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, আখতারুজ্জামান মিয়া ও এ বি এম আশরাফ উদ্দিন নিজান। এ সময় দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী ও হাবিব উন নবী খান সোহেলসহ দলের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিল।

মির্জা ফখরুলের মনোনয়নপত্রের প্রস্তাবক হয়েছেন ড. আব্দুল মঈন খান এবং সমর্থক গয়েশ্বর চন্দ্র রায়। মনোনয়নপত্র গ্রহণের সময় সিইসির সঙ্গে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদও উপস্থিত ছিলেন।

এর আগে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়।

সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আনন্দের সঙ্গে জানাচ্ছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি প্রার্থী হয়েছেন দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।’

রিজভী আরও বলেন, ‘কিছুক্ষণ আগে দলের সম্মানিত চেয়ারম্যান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।’

এর আগে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদের পক্ষে মনোনয়নপত্র জমা দেন জোটের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

-স্বাধীন দিগন্ত/ এমএ

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা
লোগো
Aug 13, 2026

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta