পুকুরে গোসল করতে নেমে দুই বোনসহ ৩ শিশুর মৃত্যু

প্রকাশঃ Aug 14, 2026 - 18:48
পুকুরে গোসল করতে নেমে দুই বোনসহ ৩ শিশুর মৃত্যু

যশোরের বাঘারপাড়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে আপন দুই বোন রয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার জামদিয়া গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- জামদিয়া গ্রামের নেছার আলীর দুই মেয়ে সুলতানা (১১) ও লামিয়া (১৩) এবং একই গ্রামের আশিকুল ইসলামের মেয়ে ফাহিমা (১০)।

প্রতিবেশী মাহবুর রহমান জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশের ইকরাম মোল্লার পুকুরে গোসল করতে যায় তিন শিশু। পরে তাদের খোঁজ না পেয়ে দাদি স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে পুকুরে যান। সেখানে সিঁড়ির নিচে শিশু তিনটির মরদেহ ভাসতে দেখা যায়।

পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তিনজনকেই মৃত ঘোষণা করেন।

বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাসনুন আব্দুল্লাহ জানান, দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে তিন শিশুকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার সময় তাদের কারও হৃদস্পন্দন ছিল না। পরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করা হয়।

স্থানীয়রা জানান, ওই পুকুরে সাধারণত মানুষের চলাচল কম। যারা সেখানে গোসল করতে যান, তারা গোসল শেষে দ্রুত চলে আসেন।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

-স্বাধীন দিগন্ত/ এমএ

পুকুরে গোসল করতে নেমে দুই বোনসহ ৩ শিশুর মৃত্যু
লোগো
Aug 14, 2026

পুকুরে গোসল করতে নেমে দুই বোনসহ ৩ শিশুর মৃত্যু

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta