মালয়েশিয়ায় ৮৭ বাংলাদেশিসহ ১১২ অভিবাসী আটক

প্রকাশঃ Aug 22, 2026 - 01:47
মালয়েশিয়ায় ৮৭ বাংলাদেশিসহ ১১২ অভিবাসী আটক

মালয়েশিয়ায় অভিযান চালিয়ে ১১২ অবৈধ অভিবাসীকে আটক করে দেশটির ইমিগ্রেশন বিভাগ। ছবি: সংগৃহীত
মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের কাজাং এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৮৭ জন বাংলাদেশিসহ মোট ১১২ জন অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) এক বিবৃতিতে সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের (নিয়ন্ত্রণ) উপপরিচালক মোহাম্মদ খুসাইরি কামারুদিন এই তথ্য নিশ্চিত করেছেন।

ইমিগ্রেশন বিভাগ সূত্রে জানা যায়, বুধবার (১৯ আগস্ট) সকাল ৯টা থেকে কাজাং এলাকার বিভিন্ন স্থানে ‘অপস বেলাঞ্জা’, ‘অপস মিনিয়াক’, ‘অপস মাহির’ ও ‘অপস সেলেরা’ নামে চারটি পৃথক অভিযান পরিচালনা করা হয়। ইমিগ্রেশন বিভাগের ২০ জন কর্মকর্তার একটি আভিযানিক দল এতে অংশ নেয়।

অভিযান চলাকালে মোট ১১৪ জন অভিবাসীর কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এর মধ্যে বিভিন্ন ধরনের অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে ১১২ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ৯৮ জন পুরুষ ও ১৪ জন নারী রয়েছেন। তাঁদের বয়স ১৪ থেকে ৫২ বছরের মধ্যে।

মোহাম্মদ খুসাইরি কামারুদিন জানান, আটক ব্যক্তিদের মধ্যে ৮৭ জন বাংলাদেশি, ১৩ জন ইন্দোনেশীয়, পাঁচজন মিয়ানমারের এবং সাতজন পাকিস্তানি নাগরিক।

প্রাথমিক তদন্তের ভিত্তিতে ইমিগ্রেশন বিভাগ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের ৬(১)(সি) ধারা অনুযায়ী বৈধ পাস না থাকা, ১৫(১)(সি) ধারা অনুযায়ী পারমিটের মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করা এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন বিধিমালার ৩৯(বি) বিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নিতে ইমিগ্রেশন ডিপোতে নেওয়া হয়েছে।

এসটিআর

মালয়েশিয়ায় ৮৭ বাংলাদেশিসহ ১১২ অভিবাসী আটক
লোগো
Aug 22, 2026

মালয়েশিয়ায় ৮৭ বাংলাদেশিসহ ১১২ অভিবাসী আটক

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta