যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা  

প্রকাশঃ Aug 24, 2026 - 02:11
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা  

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে একটি ফ্রাইড চিকেনের দোকানে বন্দুকধারীর গুলিতে মো. রাজু নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক বাংলাদেশি আহত হয়েছেন।  

স্থানীয় সময় শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে রাউনসভিলের ‘আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিৎজা’ নামে ওই দোকানে এ ঘটনা ঘটে।

নিহত রাজু নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডে কংশনগর গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও স্বজনদের ভাষ্য অনুযায়ী, এক বন্দুকধারী দোকানে ঢুকে গুলি চালালে সেখানে কর্মরত রাজুসহ আরেক বাংলাদেশি গুলিবিদ্ধ হন। তাদের মধ্যে রাজু বুকে ও অপরজন পায়ে গুলিবিদ্ধ হন। পরে তাদের স্থানীয় হাসপাতালের নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাজুর মৃত্যু হয়। আহত অপর বাংলাদেশি সুস্থ আছেন বলে জানা গেছে।

আমিশাপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, রাজুর মৃত্যুর বিষয়টি শুনেছি। তার মৃত্যুতে গ্রামের বাড়িতে শোকাবহ পরিস্থিতি বিরাজ করছে। নিহতের পরিবার তার মরদেহ দেশে আনতে সরকারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।

এসটিআর

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা  
লোগো
Aug 24, 2026

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা  

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta