ওমানে প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ দূতাবাস
ওমানে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে মাসকাটের বাংলাদেশ দূতাবাস। চ্যান্সারি নতুন ভবনে স্থানান্তরের কারণে কয়েকদিনের জন্য কন্স্যুলার সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে বলে জানিয়েছে দূতাবাস।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বাংলাদেশ দূতাবাস, মাসকাটের চ্যান্সারি বর্তমান ভবন থেকে নতুন ভবনে স্থানান্তর করা হবে।
এ কারণে ১৫ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত কন্স্যুলার সেবা বন্ধ থাকবে। তবে ২১ সেপ্টেম্বর থেকে নতুন চ্যান্সারি ভবন থেকেই নিয়মিত কন্স্যুলার সেবা আবার চালু হবে।
দূতাবাসের নতুন ঠিকানা: বাংলাদেশ দূতাবাস, মাসকাট, Plot No. 546 (Unit 001 & Unit 002), Villa No. 3126 (A & B), Street No. 3040, Al Sarouj, Bausher, Sultanate of Oman।
চ্যান্সারি স্থানান্তরের এই সময়ে ওমানে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সহযোগিতা কামনা করেছে দূতাবাস কর্তৃপক্ষ।
-স্বাধীন/এমএ
ওমানে প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ দূতাবাস

