সিলেটে তেলবাহী লরি ও সিএনজির সংঘর্ষে নিহত ৪

প্রকাশঃ Aug 22, 2026 - 17:42
সিলেটে তেলবাহী লরি ও সিএনজির সংঘর্ষে নিহত ৪

সিলেটের ওসমানীনগরে তেলবাহী লরির সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

শনিবার (২২ আগস্ট) দুপুরে ওসমানীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ওসমানীনগর থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন জানান, দুপুর ২টার দিকে তেলবাহী একটি লরির সঙ্গে সিএনজিচালিত অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চার যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনায় আহত তিনজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। নিহত ও আহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

-স্বাধীন/ এমএ

সিলেটে তেলবাহী লরি ও সিএনজির সংঘর্ষে নিহত ৪
লোগো
Aug 22, 2026

সিলেটে তেলবাহী লরি ও সিএনজির সংঘর্ষে নিহত ৪

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta