বাকেরগঞ্জে প্রাথমিক শিক্ষকদের সমন্বয় সভায় এমপি আবুল হোসেন খানকে সংবর্ধনা

প্রকাশঃ Aug 24, 2026 - 13:48
বাকেরগঞ্জে প্রাথমিক শিক্ষকদের সমন্বয় সভায় এমপি আবুল হোসেন খানকে সংবর্ধনা

বরিশালের বাকেরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আগস্ট মাসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হোসেন খানকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়।

সোমবার (২৪ আগস্ট) উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. আবুল হোসেন খান।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাকেরগঞ্জ উপজেলা বিএনপির ১ নম্বর সদস্য মিসেস সেলিনা হোসেন বাবলী, পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন এবং উপজেলা বিএনপির সদস্য হারুন অর রশিদ শিকদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য মো. আবুল হোসেন খানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

সভায় বক্তারা বাকেরগঞ্জের প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়গুলোর অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং শিক্ষকদের দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষার্থীদের জন্য মানসম্মত ও যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সভায় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

-স্বাধীন/ এমএ

বাকেরগঞ্জে প্রাথমিক শিক্ষকদের সমন্বয় সভায় এমপি আবুল হোসেন খানকে সংবর্ধনা
লোগো
Aug 24, 2026

বাকেরগঞ্জে প্রাথমিক শিক্ষকদের সমন্বয় সভায় এমপি আবুল হোসেন খানকে সংবর্ধনা

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta