এবার সংসদীয় কমিটি থেকে বাদ গাজী নজরুল

প্রকাশঃ Aug 27, 2026 - 23:26
এবার সংসদীয় কমিটি থেকে বাদ গাজী নজরুল
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম দল থেকে বহিষ্কারের পর এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়েছেন।
 
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সংসদীয় কমিটি পুনর্গঠনের সময় জামায়াতের অনুরোধে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি ও বিশেষ কমিটি- দুই কমিটি থেকেই তার সদস্যপদ বাতিল করা হয়েছে।
 
সংসদীয় স্থায়ী কমিটির পুনর্গঠনের অংশ হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে।
 
আব্দুল মঈন খান স্থানীয় সরকারমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদ শূন্য হয়। সেই পদেই জহির উদ্দিন স্বপনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
 
বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর পক্ষে এ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। পরে কণ্ঠভোটে প্রস্তাবটি পাস হয়।
 
এদিকে, তথ্য ও সম্প্রচারমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় আন্দালিব রহমান পার্থ আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদ ছেড়েছেন। তার জায়গায় কমিটির নতুন সভাপতি হয়েছেন বিএনপির সংসদ সদস্য নওশাদ জমির।
 
অন্যদিকে, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করার পর সংসদীয় কমিটি থেকেও তাকে বাদ দেওয়া হয়েছে।
 
জামায়াতের অনুরোধে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং বিশেষ কমিটি দুই জায়গা থেকেই তার সদস্যপদ বাতিল করা হয়েছে।
 
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে গাজী নজরুল ইসলামের পরিবর্তে যুক্ত করা হয়েছে আবদুল ওয়ারেছকে। আর বিশেষ কমিটিতে তার জায়গায় নেওয়া হয়েছে নাজিবুর রহমানকে।
 
এ ছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এনসিপির সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের পরিবর্তে জামায়াতের রায়হান সিরাজীকে সদস্য করা হয়েছে।
 
 
স্বাধীন/টিআর

এবার সংসদীয় কমিটি থেকে বাদ গাজী নজরুল
লোগো
Aug 27, 2026

এবার সংসদীয় কমিটি থেকে বাদ গাজী নজরুল

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta