২৯ দিনে দেশে রেমিট্যান্স এলো ৩২ হাজার ৮২৮ কোটি টাকা

প্রকাশঃ Aug 30, 2026 - 20:17
২৯ দিনে দেশে রেমিট্যান্স এলো ৩২ হাজার ৮২৮ কোটি টাকা

চলতি বছরের আগস্টের প্রথম ২৯ দিনে দেশে ২৬৬ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩২ হাজার ৮২৮ কোটি ৭০ হাজার টাকা। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে এ হিসাব করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।

তিনি জানান, গত তিন দিনে অর্থাৎ বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দেশে ২ হাজার ৬৩২ কোটি ২০ লাখ টাকার প্রবাসী আয় এসেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের আগস্টের প্রথম ২৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ২১৮ কোটি ২০ লাখ ডলার। সেই হিসাবে চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ২২ দশমিক ৩০ শতাংশ।

চলতি অর্থবছরের শুরু থেকে ২৯ আগস্ট পর্যন্ত দেশে মোট ৫৫২ কোটি ৭০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। এর আগের অর্থবছরের একই সময়ে প্রবাসী আয়ের পরিমাণ ছিল ৪৬৬ কোটি ডলার।

অর্থাৎ, গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের প্রথম ২৯ আগস্ট পর্যন্ত প্রবাসী আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে।

-স্বাধীন/এমএ

২৯ দিনে দেশে রেমিট্যান্স এলো ৩২ হাজার ৮২৮ কোটি টাকা
লোগো
Aug 30, 2026

২৯ দিনে দেশে রেমিট্যান্স এলো ৩২ হাজার ৮২৮ কোটি টাকা

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta