ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, আক্রান্তের নতুন রেকর্ড
দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৬৩ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা।
সোমবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন চারজনের মৃত্যু নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৯৭ জনে দাঁড়িয়েছে। আর এ পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ৮৪৬ জনে পৌঁছেছে।
এর আগে রোববার (৩০ আগস্ট) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছিল। ওই দিন নতুন করে ১ হাজার ৯৭ জনের ডেঙ্গু শনাক্ত হয়।
-স্বাধীন/এমএ
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, আক্রান্তের নতুন রেকর্ড

