ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,২৫২

প্রকাশঃ Sep 3, 2026 - 18:03
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,২৫২

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১১ জনে।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার চিত্র তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে দুজন ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। অপর দুজন চট্টগ্রাম ও খুলনা বিভাগের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ২৫২ জন ভর্তি হয়েছেন। ফলে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ হাজার ৫৩২ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ৩৬ হাজার ৪৬৭ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত মোট ১১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আগস্ট মাসেই মারা গেছেন ৪৩ জন। এছাড়া জানুয়ারিতে দুইজন, ফেব্রুয়ারিতে দুইজন, মে মাসে একজন, জুনে ১৩ জন এবং জুলাইয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে, সেপ্টেম্বরের প্রথম দুই দিনেই ডেঙ্গুতে ১০ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

-স্বাধীন/এমএ

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,২৫২
লোগো
Sep 3, 2026

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,২৫২

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta