দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা মাউশির

প্রকাশঃ Sep 1, 2026 - 17:35
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা মাউশির

নজরুল বর্ষ উপলক্ষে দেশের সব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মাউশির পক্ষ থেকে পাঠানো এক চিঠিতে এ কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়।

চিঠিটি মাউশির আওতাধীন সব অঞ্চলের পরিচালক, মাধ্যমিক শাখার উপপরিচালক এবং জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী মাউশির আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করতে হবে। এ আয়োজন বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট নির্দেশিকাও পাঠানো হয়েছে।

নির্দেশিকায় উল্লেখিত নিয়ম ও শর্ত অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের নির্ধারিত নির্দেশিকা যথাযথভাবে অনুসরণ করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে মাউশি।

-স্বাধীন/এমএ

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা মাউশির
লোগো
Sep 1, 2026

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা মাউশির

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta