ডিএমপির চার পরিদর্শকের বদলি ও পদায়ন
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) চার নিরস্ত্র পুলিশ পরিদর্শককে বদলি করে নতুন কর্মস্থলে দায়িত্ব দেওয়া হয়েছে। জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই বদলি ও পদায়ন কার্যকর থাকবে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে।
অফিস আদেশ অনুযায়ী, উত্তরা-পশ্চিম থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মুনিরুজ্জামানকে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
মতিঝিল থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. সালাহ উদ্দিন তানভীরকে রমনা থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) পদে পদায়ন করা হয়েছে।
পল্টন থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. নূরুল ইসলামকে আদাবর থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।
অন্যদিকে, তেজগাঁও থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) সাব্বির মোহাম্মদ সেলিম তপনকে উত্তরা-পশ্চিম থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) পদে পদায়ন করা হয়েছে।
-স্বাধীন/এমএ
ডিএমপির চার পরিদর্শকের বদলি ও পদায়ন

