প্রধানমন্ত্রীকে ডোনাল্ড ট্রাম্পের চিঠি, সাক্ষাতের প্রত্যাশা

প্রকাশঃ Sep 1, 2026 - 19:14
প্রধানমন্ত্রীকে ডোনাল্ড ট্রাম্পের চিঠি, সাক্ষাতের প্রত্যাশা

শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করার আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে ট্রাম্প এ আগ্রহের কথা জানান। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও দেশের জনগণের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। একই সঙ্গে বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন তিনি।

চিঠিতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িংয়ের উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না। এ ছাড়া উড়োজাহাজ কেনার বিষয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত মনোযোগের বিষয়টিও তিনি সবসময় মনে রাখবেন বলে চিঠিতে উল্লেখ করেন।

-স্বাধীন/এমএ

প্রধানমন্ত্রীকে ডোনাল্ড ট্রাম্পের চিঠি, সাক্ষাতের প্রত্যাশা
লোগো
Sep 1, 2026

প্রধানমন্ত্রীকে ডোনাল্ড ট্রাম্পের চিঠি, সাক্ষাতের প্রত্যাশা

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta