ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৪ মৃত্যু

প্রকাশঃ Sep 7, 2026 - 17:29
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৪ মৃত্যু

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৩৩ জন।

সোমবার (৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৫৩ জন, চট্টগ্রাম বিভাগে ১৯৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২২৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৩৯ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪৩ জন রয়েছেন।

এ ছাড়া খুলনা বিভাগে ২৩৫ জন, রাজশাহী বিভাগে ৯৯ জন, রংপুর বিভাগে ৩৬ জন এবং সিলেট বিভাগে পাঁচজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৬ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৪৩ হাজার ৮২৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে, চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত মোট ১২১ জনের মৃত্যু হয়েছে।


-স্বাধীন/ এস

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৪ মৃত্যু
লোগো
Sep 7, 2026

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৪ মৃত্যু

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta