ইরানের হামলায় জর্ডানের মার্কিন ঘাঁটিতে ৯ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

প্রকাশঃ Sep 10, 2026 - 17:09
ইরানের হামলায় জর্ডানের মার্কিন ঘাঁটিতে ৯ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

জর্ডানের একটি মার্কিন বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের অন্তত নয়টি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। তবে হামলায় কোনো মার্কিন সেনা নিহত বা আহত হয়েছেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

৮ সেপ্টেম্বর রাত থেকে পরদিন ভোর পর্যন্ত মুওয়াফফাক সালতি বিমানঘাঁটিতে হামলা চলে। এতে মার্কিন বাহিনীর A-10 Thunderbolt যুদ্ধবিমানটি সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ে। হামলার প্রভাবে বিমানটির একটি ডানা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কথা জানিয়েছে সিবিএস।

এ ছাড়া কয়েকটি F-15 যুদ্ধবিমানেও ক্ষয়ক্ষতি হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় আটটি F-15 সামান্য ক্ষতিগ্রস্ত হলেও পরে সেগুলো মেরামত করে পুনরায় কাজে ফেরানো হয়েছে।

ঘটনাটি নিয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফলে হামলার প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে বিস্তারিত তথ্যও প্রকাশ্যে আসেনি।

হামলা ঠেকাতে জর্ডানে মোতায়েন মার্কিন সামরিক ইউনিটগুলো ৩০টির বেশি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলেও জানিয়েছে সিবিএস নিউজ।

এ হামলার আগে পাঁচটি ইরানি তেলবাহী ট্যাংকার ধ্বংস করে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের ভাষ্য অনুযায়ী, এর আগে ইরান একটি মার্কিন নৌযানকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল। তারই জবাবে ট্যাংকারগুলোতে হামলা চালানো হয়।

এরপর ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জর্ডানে থাকা মার্কিন ঘাঁটিসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করে।

জর্ডানের সামরিক বাহিনীর দাবি, ইরান ওই হামলায় ২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। এর মধ্যে ১৮টি আকাশেই প্রতিহত করা সম্ভব হয়। অবশিষ্ট দুটি ক্ষেপণাস্ত্র জনবসতিহীন এলাকায় গিয়ে পড়ে।

-স্বাধীন দিগাস্ত/এস

ইরানের হামলায় জর্ডানের মার্কিন ঘাঁটিতে ৯ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত
লোগো
Sep 10, 2026

ইরানের হামলায় জর্ডানের মার্কিন ঘাঁটিতে ৯ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta