ইউপি নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি: ইসি আনোয়ারুল

প্রকাশঃ Sep 15, 2026 - 14:50
ইউপি নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি: ইসি আনোয়ারুল

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের অংশ হিসেবে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের যে সম্ভাব্য সময়সূচি গতকাল সোমবার জানিয়েছিল নির্বাচন কমিশন (ইসি), তা এখনো চূড়ান্ত হয়নি। আগামী বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিতব্য আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।

এর আগে মঙ্গলবার সকালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, নির্বাচন কমিশন স্বাধীন এবং সাংবিধানিকভাবে নির্বাচন আয়োজনের ক্ষমতা তাদের রয়েছে। তবে সাত ধাপে ইউপি নির্বাচন আয়োজনের যে সম্ভাব্য সময়সূচি ইসি জানিয়েছে, সে বিষয়ে সরকার কিছু জানে না। এমনকি এ নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সরকারের কোনো পত্র যোগাযোগ বা অন্য কোনো মাধ্যমে আলোচনা হয়নি বলেও দাবি করেন তিনি।

এর আগে সোমবার নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছিলেন, সাত ধাপে ইউপি নির্বাচন আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইসির প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে ১২ নভেম্বর, দ্বিতীয় ধাপে ১৩ ডিসেম্বর এবং তৃতীয় ধাপে ৩০ ডিসেম্বর ইউপি নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

পরবর্তী ধাপগুলোর মধ্যে চতুর্থ ধাপের ভোট আগামী বছরের ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপে ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপে ২২ এপ্রিল এবং সপ্তম ও শেষ ধাপে ২৭ মে ভোট আয়োজনের প্রাথমিক পরিকল্পনা রয়েছে।

তবে এসব তারিখ এখনো চূড়ান্ত নয় বলে স্পষ্ট করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। আগামী বৃহস্পতিবার আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে ইউপি নির্বাচনের চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করা হবে।

-স্বাধীন/এমএ

ইউপি নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি: ইসি আনোয়ারুল
লোগো
Sep 15, 2026

ইউপি নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি: ইসি আনোয়ারুল

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta