গুলশান মডেল থানার ওসি দাউদ হোসেনকে ক্লোজ

প্রকাশঃ Sep 16, 2026 - 14:33
গুলশান মডেল থানার ওসি দাউদ হোসেনকে ক্লোজ

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের পাঁচ দিন পর গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেনকে ক্লোজ করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, প্রশাসনিক কারণে ১৬ সেপ্টেম্বর পূর্বাহ্নে মো. দাউদ হোসেনকে ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

ডিএমপির মিডিয়া উইং জানিয়েছে, প্রশাসনিক কারণেই ওই পুলিশ কর্মকর্তাকে ক্লোজ করা হয়েছে।

এর আগে গত ১১ সেপ্টেম্বর দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে। এ ঘটনায় মিছিল থেকে দুজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলেন আব্দুর রহিম ও আরাফাত।

পুলিশ সূত্রে জানা যায়, ওই দিন দুপুর পৌনে ১২টার দিকে গুলশান থানার ৩ নম্বর সড়কের একটি গলিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ১৫০ থেকে ২০০ নেতাকর্মী জড়ো হন। পরে তারা মিছিল বের করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ সময় মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেন বলে পুলিশ জানায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছুড়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে পাঁচটি ককটেল উদ্ধারের কথা জানানো হয়।

এদিকে, মঙ্গলবার সচিবালয়ে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের বিষয়ে গোয়েন্দা তথ্য পুলিশের কাছে ছিল। তবে শুক্রবার ওই এলাকায় জুমার নামাজকে কেন্দ্র করে লোকজন এ ধরনের কর্মকাণ্ডে জড়ো হতে পারে, পুলিশ হয়তো তা আগে থেকে ধারণা করতে পারেনি।

গুলশানের ঘটনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেলা ১১টার দিকে জুমার নামাজ আদায়ের কথা বলে সেখানে কিছু লোক জড়ো হয়েছিল। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

-স্বাধীন/এমএ

গুলশান মডেল থানার ওসি দাউদ হোসেনকে ক্লোজ
লোগো
Sep 16, 2026

গুলশান মডেল থানার ওসি দাউদ হোসেনকে ক্লোজ

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta