নেশনস লিগে পর্তুগালের স্কোয়াডে চার পরিবর্তন
বিশ্বকাপের স্কোয়াড থেকে চারটি পরিবর্তন এনে আসন্ন উয়েফা নেশনস লিগের জন্য দল ঘোষণা করেছেন পর্তুগালের কোচ জেসুস। আগের স্কোয়াড থেকে বাদ পড়েছেন জোসে সা, নেলসন সেমেদো, স্যামুয়েল কস্তা ও গনসালো গেদেস। তাদের পরিবর্তে দলে ডাক পেয়েছেন স্যামুয়েল সোয়ারেস, নুনো তাভারেস, জোয়াও পলহিনহা ও ফাবিও সিলভা।
উয়েফা নেশনস লিগের ‘ডি’ গ্রুপে থাকা পর্তুগাল আগামী ২৪ সেপ্টেম্বর ওয়েলসের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের অভিযান শুরু করবে। এরপর ২৭ সেপ্টেম্বর নরওয়ের বিপক্ষে খেলবে তারা।
এরপর ১ অক্টোবর ডেনমার্কের মুখোমুখি হবে পর্তুগিজরা। আন্তর্জাতিক বিরতির শেষ ম্যাচে ৪ অক্টোবর আবারও নরওয়ের বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল।
পর্তুগালের স্কোয়াড
গোলকিপার: দিয়োগো কস্তা, রুই সিলভা, স্যামুয়েল সোয়ারেস।
ডিফেন্ডার: রুবেন দিয়াস, তমাস আরাউহো, দিয়োগো দালোত, রেনাতো ভেইগা, গনসালো ইনাসিও, জোয়াও কানসেলো, নুনো মেন্দেস, নুনো তাভারেস।
মিডফিল্ডার: ব্রুনো ফার্নান্দেজ, বের্নার্দো সিলভা, জোয়াও নেভেস, রুবেন নেভেস, ভিতিনিয়া, জোয়াও পলহিনহা।
ফরোয়ার্ড: ক্রিশ্চিয়ানো রোনালদো, গনসালো রামোস, জোয়াও ফেলিক্স, ফ্রান্সিসকো ত্রিনকাও, রাফায়েল লিয়াও, পেদ্রো নেতো, ফাবিও সিলভা, ফ্রান্সিসকো কনসেইসাও।
-স্বাধীন/এস
নেশনস লিগে পর্তুগালের স্কোয়াডে চার পরিবর্তন

