ইংলিশ লেবু’ হয়ে ব্যাচেলর পয়েন্টে আ খ ম হাসান, প্রশংসায় দর্শক

প্রকাশঃ Sep 21, 2026 - 17:24
ইংলিশ লেবু’ হয়ে ব্যাচেলর পয়েন্টে আ খ ম হাসান, প্রশংসায় দর্শক

জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর নতুন পর্বে যুক্ত হয়েছেন অভিনেতা আ খ ম হাসান। আলোচিত এই ধারাবাহিকে ‘ইংলিশ লেবু’ চরিত্রে তার আগমন ইতোমধ্যে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। পর্বটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার অভিনয় নিয়ে প্রশংসাও করছেন অনেকে।

কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’-এ সময়ের সঙ্গে একের পর এক নতুন চরিত্র যুক্ত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ১২০ নম্বর পর্বে নতুন চরিত্র ‘ইংলিশ লেবু’ হিসেবে দেখা গেছে আ খ ম হাসানকে। ভিন্নধর্মী লুক ও চরিত্রে তার উপস্থিতি নজর কেড়েছে দর্শকদের।

গত ১৭ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-এ প্রকাশিত হয়েছে পর্বটি। গল্পে একদল গ্যাংস্টার কাবিলাকে খুঁজতে ব্যাচেলর ফ্ল্যাটে হাজির হয়। তাদের আগমনের মধ্যেই গল্পে প্রবেশ ঘটে আ খ ম হাসানের চরিত্র ‘ইংলিশ লেবু’র। তার উপস্থিতিতে ফ্ল্যাটের বাসিন্দাদের ঘিরে তৈরি হয় নতুন পরিস্থিতি।

পর্বটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আ খ ম হাসানের অভিনয় নিয়ে নানা মন্তব্য করছেন দর্শকরা। একজন লিখেছেন, ‘আ খ ম হাসান ভাই আসায় পর্বটা আরও জমে গেছে।’ আরেক দর্শকের মন্তব্য, ‘ইংলিশ লেবু চরিত্রে তাকে দারুণ মানিয়েছে। সামনে আরও দেখতে চাই।’

কেউ আবার লিখেছেন, ‘অনেকদিন পর এমন একটা চরিত্রে আ খ ম হাসানকে দেখে ভালো লাগল।’ আরেকজনের ভাষ্য, ‘ব্যাচেলর পয়েন্টে নতুন চরিত্রের এন্ট্রি বেশ ভালো হয়েছে। ইংলিশ লেবু সামনে কী করে, সেটাই দেখার অপেক্ষা।’

দর্শকদের এমন প্রতিক্রিয়ায় নতুন করে আলোচনায় এসেছেন আ খ ম হাসান। দীর্ঘদিন ধরে টেলিভিশন নাটকের পরিচিত মুখ এই অভিনেতা বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন। এবার ‘ব্যাচেলর পয়েন্ট’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে যুক্ত হয়ে নতুন প্রজন্মের দর্শকদের মধ্যেও আলোচনায় এসেছেন তিনি।

তবে ‘ইংলিশ লেবু’ চরিত্রটি গল্পে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে কিংবা পরবর্তী পর্বগুলোতে আ খ ম হাসানকে নিয়মিত দেখা যাবে কি না, তা এখনো জানা যায়নি। আপাতত তার চরিত্রের আগমন ও অভিনয় নিয়েই দর্শকদের মধ্যে আলোচনা চলছে।

‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এ নিয়মিত অভিনয় করছেন মারজুক রাসেল, চাষী আলম, পলাশ, তৌসিফ, শামীম হাসান সরকার, পাভেল, ইশতিয়াক রোমেল ও জাফরুল আবেদিন। এ ছাড়া রয়েছেন অর্চিতা স্পর্শিয়া, মনিরা মিঠু, আবদুল্লাহ রানাসহ আরও অনেকে।


-স্বাধীন/এস

ইংলিশ লেবু’ হয়ে ব্যাচেলর পয়েন্টে আ খ ম হাসান, প্রশংসায় দর্শক
লোগো
Sep 21, 2026

ইংলিশ লেবু’ হয়ে ব্যাচেলর পয়েন্টে আ খ ম হাসান, প্রশংসায় দর্শক

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta