৩২ রান করেও ভারতের বিপক্ষে জয়ের খুব কাছে জাপান
ভারতের ব্যাটিং লাইনআপকে মাত্র ৩২ রানে গুটিয়ে দিয়েও জয় ছুঁতে পারল না জাপান। রান তাড়ায় নির্ধারিত ৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩০ রানেই থেমে যায় তাদের ইনিংস। ফলে রুদ্ধশ্বাস ম্যাচে মাত্র ২ রানের জয় পায় ভারত।
ভারতের ইনিংসের শুরুতেই বড় ধাক্কা দেয় জাপান। প্রথম ওভারের শেষ বলে কোনো রান না করেই সাজঘরে ফেরেন অভিষেক শর্মা। তাকে আউট করেন চার্লি হারা হিনজে। পরের বলেই উইকেট হারায় ভারত। ইবরাহিম তাকাহাশির বলে ৭ বলে ৯ রান করে ফেরেন সঞ্জু স্যামসন।
মাত্র দেড় ওভারের মধ্যেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। এরপর ঈশান কিষাণও বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। ৬ বলে মাত্র ৩ রান করে বেনজামিন ইতো ডেভিসের বলে আউট হন তিনি।
অধিনায়ক শ্রেয়াস আইয়ার কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন। তবে ১২ বলে ১৬ রানের বেশি করতে পারেননি তিনি। তার ইনিংসে ছিল একটি চার। আইয়ারকেও সাজঘরের পথ দেখান হিনজে।
৫ ওভার শেষে ভারতের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৩২ রান। পুরো ইনিংসে মাত্র দুটি চার এসেছে, কোনো ছক্কা ছিল না। জাপানের হয়ে পাঁচ ওভারই করেন স্পিনাররা। অচেনা কন্ডিশন ও টার্নিং উইকেটের সুবিধা কাজে লাগিয়ে ভারতীয় ব্যাটারদের কার্যত চাপে ফেলে দেন তারা।
জয়ের জন্য জাপানের প্রয়োজন ছিল মাত্র ৩৩ রান। রান তাড়ায় শুরুটা ভারতের চেয়ে ভালো করলেও ভারতীয় স্পিনারদের সামনে দ্রুতই চাপে পড়ে জাপান। একসময় জয়ের খুব কাছাকাছি পৌঁছে গেলেও শেষ পর্যন্ত নির্ধারিত ৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩০ রানেই থামে তাদের ইনিংস।
ফলে মাত্র ২ রানের ব্যবধানে ম্যাচ জিতে নেয় ভারত। জয় পেলেও এই ম্যাচে ভারতের ব্যাটিং পারফরম্যান্স নতুন করে ভাবনার জায়গা তৈরি করেছে। এশিয়ান গেমসের গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে থাকায় ব্যাটিংয়ের এমন দুর্বলতা কাটিয়ে ওঠাই এখন দলটির বড় চ্যালেঞ্জ।
-স্বাধীন/এস
৩২ রান করেও ভারতের বিপক্ষে জয়ের খুব কাছে জাপান

